নাগেশ্বরীতে গর্ভবতী ও প্রসূতি মায়েদের নিয়ে সমাবেশ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-10T00:09:13+06:00
2026-11-10T00:09:13+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নাগেশ্বরীতে গর্ভবতী ও প্রসূতি মায়েদের নিয়ে সমাবেশ
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
⏲ ১২:০৯ এএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
ছবি- কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
Advertisement
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা এবং পরিচর্যা নিশ্চিত করতে অংশীজনদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ কমিউনিটি ক্লিনিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কুড়িগ্রামের এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের ডেভেলপমেন্ট (স্বাস্থ্য) ফার্স্ট সেক্রেটারি সামান্থা ডিগনাম।

এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার ডেভেলপমেন্ট অ্যাডভাইজার ফারজানা সুলতানা, এমএনসিএএইচ-এর হেলথ ম্যানেজার ডা. দেওয়ান মো. এমদাদুল হক, এমএনএইচ অ্যান্ড এইচআইভি/এইডস-এর হেলথ স্পেশালিস্ট ডা. জান্নাতুল ফেরদৌস, এসআরএইচআর স্পেশালিস্ট ডা. আবু সায়েদ হাসান এবং এসআরএইচআর প্রোগ্রাম অ্যানালিস্ট সামসুজ্জামান।

এ ছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা, আবাসিক মেডিকেল অফিসার ডা. রমজান আলী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোজাম্মেল হক, রায়গঞ্জ কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এলিনা খাতুন ও স্বাস্থ্য সহকারী রেজোয়ানুল হক।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার নীতা ফ্লোরা দাস, ভারপ্রাপ্ত সিনিয়র ম্যানেজার লিওবার্ট চিসিম এবং এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আজিজুল হকও সমাবেশে অংশ নেন।

সমাবেশে কমিউনিটি ক্লিনিকের বিদ্যমান স্বাস্থ্যসেবা কার্যক্রম ও সেবার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় মাতৃস্বাস্থ্যের সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবা গ্রহণের সীমাবদ্ধতা এবং নবজাতকের প্রয়োজনীয় পরিচর্যা ও যত্নের বিষয়গুলো।

এ সময় অংশগ্রহণকারীরা মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত