আদাবরে পেট্রলবোমা ও গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-11-10T00:35:24+06:00
2026-11-10T00:35:24+06:00
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
আদাবরে পেট্রলবোমা ও গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৩৫ এএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
রাজধানীর আদাবর থেকে ছয়টি পেট্রলবোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সোমবার (৯ নভেম্বর) রাতে এসআরবি-২-এর মিডিয়া কর্মকর্তা মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। তাদের মধ্যে মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

এসআরবি-২ জানায়, নাশকতার উদ্দেশ্যে কয়েকজন দুষ্কৃতকারী মোটরসাইকেল নিয়ে আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকায় অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে ছয়টি পেট্রলবোমা এবং ৯৫০ গ্রাম গানপাউডারসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার দুজনের বাড়ি ঠাকুরগাঁও জেলায় এবং তারা নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। মাহবুব ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি একাধিক নাশকতার মামলার আসামি বলে জানিয়েছে এসআরবি-২।

সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে পেট্রলবোমা এবং গানপাউডার নিয়ে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত