স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুন

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-11-10T15:39:51+06:00
2026-11-10T15:39:51+06:00
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
Advertisement
আইন-আদালত
স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুন
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৩৯ পিএম | ১০ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে (৬৭) ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রয়োজনীয় মেডিকেল চেকআপ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পুলিশি পাহারায় বেলা সোয়া ১১টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের পরিদর্শক মো. রিদুয়ানুল হক। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত