জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-07T10:42:22+06:00
2026-11-07T10:42:22+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
স্পোর্টস ডেস্ক
⏲ ১০:৪২ এএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
দীর্ঘ অপেক্ষা ও দুবার সফর স্থগিত হওয়ার পর অবশেষে আলোর মুখ দেখতে পারে বাংলাদেশ-ভারতের সাদা বলের সিরিজ। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ছয় ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেট দলের।

শুক্রবার (৬ নভেম্বর) এ বিষয়ে আশাব্যঞ্জক খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সফর বাস্তবায়নের সম্ভাবনা এখন অনেকটাই জোরালো হয়েছে।

তবে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতি থাকলেও ভারতীয় দলের বাংলাদেশ সফর চূড়ান্ত করতে দেশটির সরকারের অনুমোদন প্রয়োজন। এদিকে আগামী ৩ থেকে ৯ জানুয়ারি নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সূচি রয়েছে ভারতের। এরপর ২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।

এ অবস্থায় বাংলাদেশ সফরে যেতে হলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের সূচিতে পরিবর্তন আনতে হবে ভারতকে।

সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি তিনটি ওয়ানডে খেলেছিল তারা। ওয়ানডে সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। আসন্ন সিরিজেও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবে স্বাগতিক দল।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত