যুবদল জাতীয় ঐক্যের প্রতীক এবং শত নির্যাতন সহ্য করেও সংগঠনটি দেশপ্রেম থেকে পিছু হটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিএনপির সব অর্জনে যুবদলের ভূমিকা স্মরণীয় বলেও উল্লেখ করেন তিনি।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।
বিএনপি সরকারকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, মশাল মিছিলে সিপিবির ‘জয় বাংলা’ স্লোগানের পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
বর্তমান প্রধানমন্ত্রী যে জনকল্যাণমুখী রাজনীতির সূচনা করেছেন, তা এগিয়ে নিতে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
রিজভী আরও বলেন, পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে-এমন কোনো কর্মকাণ্ড থেকে সব রাজনৈতিক দলকে বিরত থাকতে হবে।
জ/উ