পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা

দেশজুড়ে

2026-10-29T23:38:12+06:00
2026-10-29T23:38:12+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনকে গুলি করে হত্যা
⏲ ১১:৩৮ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
পাবনার পুষ্পপাড়া হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইজারাদার আব্দুস সালাম(৫৭) ও তার ভাগিনা রিপন হোসেনকে(৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার(২৯ অক্টোবর)সন্ধ্যা ৭টার দিকে ইজারাদারের অফিসে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের আরজ আলীর ছেলে এবং নিহত রিপন একই গ্রামের মেম্বর ওমেদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইজারাদার আব্দুস সালাম ও তার ভাগিনা ইজারাদারের নিজ অফিসে বসে কাজ করছিলেন। সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ৫ থেকে ৭ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত সালামের অফিসে এসে কোন কিছু বুঝে ওঠার আগেই সালামকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এসময় তার ভাগিনা ও হাট ইজারা কাজের সহকারী রিপন ঠেকাতে গেলে তাকেও দুর্বৃত্তরা গুলি করে। এতে দুজনই মাটিতে অফিসের মেঝেতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তারা চলে গেলে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

আতাইকুলা থানার ওসি(তদন্ত)ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

জ/শা 



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত