১ নভেম্বর ‘চলো দিল্লি’ অভিযানে ছাত্রদের ডাক রাহুলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

‘পুলিশকে ভয় পাবেন না, লাঠিকে ভয় পাবেন না।’ ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘চলো দিল্লি’ অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশে এই বার্তাই দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের সমস্ত ছাত্র সংগঠনকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার ডাক দিয়েছেন তিনি। তার দাবি, এই আন্দোলন কোনও একটি রাজনৈতিক দলের নয়, গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই।

2026-10-29T23:46:01+06:00
2026-10-29T23:46:01+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
১ নভেম্বর ‘চলো দিল্লি’ অভিযানে ছাত্রদের ডাক রাহুলের
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১১:৪৬ পিএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
‘পুলিশকে ভয় পাবেন না, লাঠিকে ভয় পাবেন না।’ ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘চলো দিল্লি’ অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশে এই বার্তাই দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের সমস্ত ছাত্র সংগঠনকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার ডাক দিয়েছেন তিনি। তার দাবি, এই আন্দোলন কোনও একটি রাজনৈতিক দলের নয়, গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে ভিডিও বার্তায় রাহুল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যাদের ক্ষোভ রয়েছে, তারা এই অভিযানে শামিল হোন। তার অভিযোগ, দেশের গণতন্ত্র, সংবিধান, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানুষের রাজনৈতিক অধিকার আক্রান্ত। এই পরিস্থিতিতে নীরব দর্শক হয়ে না থেকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশি বাধা বা লাঠিচালনার আশঙ্কায় পিছিয়ে না আসার বার্তাও দিয়েছেন কংগ্রেস নেতা।

রাহুলের বক্তব্য, ‘‘চলো দিল্লি রামলীলা মার্চ গণতন্ত্র বাঁচানোর, ভোট চুরি বন্ধ করার এবং সংবিধান রক্ষার অভিযান।’’ তার কথায়, দেশের আত্মাকে রক্ষা করার এই লড়াইয়ে ছাত্রছাত্রীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কোনও রাজনৈতিক মতাদর্শের ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন তিনি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং কথিত ‘ভোট চুরি’ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির জোট ‘ইন্ডিয়া’। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও তুলেছে তারা। যদিও এই অভিযোগগুলি নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য আলাদা।

১ নভেম্বরের সমাবেশকে ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। বিরোধীদের দাবি, এই কর্মসূচির মাধ্যমে ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জনমত গড়ে তোলা হবে। অন্য দিকে, উৎসবের মরসুমে রাজধানীর ব্যবসায়িক কার্যকলাপ ব্যাহত হওয়ার আশঙ্কা তুলে সমাবেশ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে ব্যবসায়ী সংগঠনও।

জ/শা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত