মিরপুরে উচ্ছেদের পরই ফের দখল, সন্ধ্যায় আবার অভিযান

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-10-29T01:13:31+06:00
2026-10-29T01:13:31+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মিরপুরে উচ্ছেদের পরই ফের দখল, সন্ধ্যায় আবার অভিযান
জবাবদিহি ডেস্ক
⏲ ১:১৩ এএম | ২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১ নম্বরে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুধবার সকালে উচ্ছেদের পরপরই আবারও ফুটপাত ও সড়ক দখল হয়ে যাওয়ায় সন্ধ্যায় দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সকাল ১১টার দিকে এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। তবে অভিযান শেষে প্রশাসনের লোকজন চলে যাওয়ার পর দুপুরের মধ্যেই আবারও বিভিন্ন স্থান দখল হয়ে যায়।

খবর পেয়ে সন্ধ্যায় প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে পুনরায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় পুলিশ, ডিসি, ডিএনসিসির দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অভিযানে সহযোগিতা করেন।

সকালের অভিযানে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘আজ শুধু ফুটপাত উচ্ছেদের অভিযান নয়। আমি বারবার বলেছি, ঢাকা শহরের যেসব জায়গায় এ ধরনের জঞ্জাল রয়েছে এবং যেগুলো আমার প্রিয় নগরবাসীর হাঁটাচলায় বাধা সৃষ্টি করছে, প্রতিটি জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হবে। প্রতিটি জায়গার ফুটপাত দখলমুক্ত করা হবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে আমার কাছে মনে হয়েছে, জনগণের হাঁটাচলার রাস্তা তাদের বুঝিয়ে দেওয়া আমার নৈতিক দায়িত্ব।’

সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ফুটপাত পুনর্দখল ঠেকাতে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএনসিসি প্রশাসন। এ লক্ষ্য বাস্তবায়নে তারা দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানানো হয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত