ইশরাকের পদত্যাগের পর ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর পোস্ট

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-10-20T11:29:50+06:00
2026-10-20T11:29:50+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
ইশরাকের পদত্যাগের পর ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর পোস্ট
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:২৯ এএম | ২০ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
ব্যারিস্টার নুসরাত খান
সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান ক্ষমতা নিয়ে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

গতকাল সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি উদ্ধৃতিটি পোস্ট করেন। সেখানে লেখা হয়েছে, “Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.”

উদ্ধৃতিটির বাংলা অর্থ হলো, যথাযথভাবে বুঝলে ক্ষমতা হচ্ছে লক্ষ্য অর্জনের সক্ষমতা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনতে যে শক্তির প্রয়োজন, ক্ষমতা হলো সেই শক্তি।

মার্টিন লুথার কিং জুনিয়র ১৯৬৭ সালের ১৬ আগস্ট জর্জিয়ার আটলান্টায় ‘সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে’ এ ভাষণ দেন। ‘হোয়ার ডু উই গো ফ্রম হিয়ার?’ শিরোনামের ওই ভাষণের অডিও অনুলিপি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে।

এর আগে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক জানান, তাঁর কারণে বিএনপি বা সরকার যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে এবং প্রধানমন্ত্রীর কাজ আড়ালে চলে না যায়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত