মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে ইরানে নতুন করে সামরিক হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

2026-10-19T11:31:36+06:00
2026-10-19T11:31:36+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১১:৩১ এএম | ১৯ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে ইরানে নতুন করে সামরিক হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এ সপ্তাহে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাচনের আগে ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে তিনি আশাবাদী। তবে একই সময়ে ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর সম্ভাবনাও নাকচ করেননি তিনি।

বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে কোনো সময়ই ইরানে হামলা চালানো হবে না।’

ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ট্রাম্প বলেন, ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে।’

গত মাসের শেষ দিকে ইরানের একটি প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করার পর দুই দেশের আলোচনা কার্যত স্থবির হয়ে পড়ে। ওই প্রস্তাবে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালি বন্ধ থাকলে বা সেখানে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

তবে গত সপ্তাহে ইরান জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা একটি পাল্টা প্রস্তাব পেয়েছে। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, কয়েক দিনের মধ্যেই তেহরান এ বিষয়ে আনুষ্ঠানিক জবাব দেবে বলে তিনি আশা করছেন। তথ্যসূত্র: এনডিটিভি

জ/শা 



  বিষয়:   মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প  ইরানে হামলা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত