ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

2026-10-19T11:53:03+06:00
2026-10-19T11:53:03+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:৫৩ এএম | ১৯ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী আধুনিকায়ন করা ওসমানী উদ্যান এবং এর প্রাঙ্গণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেন।

প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়নের কাজ শেষ হওয়ার পর দীর্ঘদিন পর নগরবাসীর জন্য খুলে দেওয়া হয়েছে ঐতিহাসিক এই উদ্যান।

উদ্যানের প্রাঙ্গণে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মাণ করা হয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এর মাধ্যমে দর্শনার্থীরা ঐতিহাসিক আন্দোলনের ঘটনাবলি এবং শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করার সুযোগ পাবেন।

আধুনিকায়নের ফলে ওসমানী উদ্যান রাজধানীবাসীর জন্য নতুন করে উন্মুক্ত হলো। একই সঙ্গে জুলাই স্মৃতিস্তম্ভটি ঐতিহাসিক ঘটনা ও আত্মত্যাগের স্মারক হিসেবে স্থান পেয়েছে।

জ/শা 


  বিষয়:   ওসমানী উদ্যান  প্রধানমন্ত্রী  তারেক রহমান  জুলাই স্মৃতিস্তম্ভ  উদ্বোধন 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত