রোনালদোকে ছাড়া পর্তুগালের ড্রেসিংরুম অসম্পূর্ণ: ভিতিনহা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

নরওয়ের বিপক্ষে খেলতে না দেওয়ায় জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ ঘটনার জেরে পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাঁকে সাময়িক নিষিদ্ধ করেছে। এতে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হলেও সতীর্থ ভিতিনহা তাঁকে আবারও দলে দেখতে চান। পিএসজির এই মিডফিল্ডারের মতে, রোনালদোকে ছাড়া পর্তুগাল দলের ড্রেসিংরুম অসম্পূর্ণ।

2026-10-17T16:27:53+06:00
2026-10-17T16:27:53+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
খেলাধুলা
রোনালদোকে ছাড়া পর্তুগালের ড্রেসিংরুম অসম্পূর্ণ: ভিতিনহা
স্পোর্টস ডেস্ক
⏲ ৪:২৭ পিএম | ১৭ অক্টোবর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
নরওয়ের বিপক্ষে খেলতে না দেওয়ায় জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ ঘটনার জেরে পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাঁকে সাময়িক নিষিদ্ধ করেছে। এতে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হলেও সতীর্থ ভিতিনহা তাঁকে আবারও দলে দেখতে চান। পিএসজির এই মিডফিল্ডারের মতে, রোনালদোকে ছাড়া পর্তুগাল দলের ড্রেসিংরুম অসম্পূর্ণ।

রোনালদোকে ঘিরে পর্তুগাল জাতীয় দলের পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। তবে দলের স্বার্থে দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে আসুক, এমনটাই প্রত্যাশা ভিতিনহার। টিএনটি স্পোর্টসের সঙ্গে আলাপকালে তিনি রোনালদোর প্রত্যাবর্তনের আশা প্রকাশ করেন।

ভিতিনহা বলেন, ‘অশান্ত এক আন্তর্জাতিক বিরতি ছিল, যেখানে আবেগের মাত্রা ছিল অনেক বেশি। আমার দিক থেকে আমি শুধু আশা করি, সবকিছু সর্বোত্তম উপায়ে ঠিক হয়ে যাবে। আশা করি, রোনালদো ফিরে আসবে এবং সবকিছু ভালোভাবে এগোবে। সত্যি বলতে, দলের সবাই চায় রোনালদো ফিরে আসুক। সব সমস্যার অবসান হোক।’

তবে দলের ভেতরে অস্থিরতার কারণ নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি এই মিডফিল্ডার।

রোনালদোর জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় গত শনিবার এক বিবৃতিতে তাঁকে সাময়িক নিষিদ্ধ করার কথা জানায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন। তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। অভিযোগ প্রমাণিত হলে এক থেকে ছয় মাস পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন এই পর্তুগিজ তারকা।

ক্যাম্প ছাড়ার পর দেওয়া দীর্ঘ বিবৃতিতে রোনালদোও শৃঙ্খলাভঙ্গের বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় ফেডারেশনের দেওয়া যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন তিনি। তবে একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১৪৬ গোলের মালিক এই স্ট্রাইকার।

রোনালদোকে ঘিরে এত বিতর্কের মধ্যেও এবারের আন্তর্জাতিক বিরতিতে উয়েফা নেশনস লিগে চারটি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে পর্তুগাল। এর মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে দলটি। আগামী মাসে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা।

জ/শা 


  বিষয়:   খেলাধুলা  পর্তুগাল  রোনালদো  ড্রেসিংরুম  ভিতিনহা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত