২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সামনে রেখে আগামী ২৫ নভেম্বর হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

2026-10-18T08:48:41+06:00
2026-10-18T08:48:41+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
স্থানীয় সরকার নির্বাচন:
২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৪৮ এএম | ১৮ অক্টোবর, ২০২৬ | রোববার
২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সামনে রেখে আগামী ২৫ নভেম্বর হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসির প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠপর্যায়ে লিংক পাঠানোর শেষ দিন ৪ নভেম্বর। পরদিন ৫ নভেম্বর হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা মুদ্রণ করে প্রকাশ করা হবে।

তালিকায় নাম অন্তর্ভুক্তি, তথ্য সংশোধনসহ বিভিন্ন বিষয়ে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০ নভেম্বর। এসব আবেদন সংশোধনকারী কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে। এরপর আবেদনগুলোর বিষয়ে গৃহীত সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ২৪ নভেম্বর। সব প্রক্রিয়া শেষে ২৫ নভেম্বর প্রকাশ করা হবে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা।

ইসির চিঠিতে খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের সুযোগ নিশ্চিত করা এবং ভুলত্রুটি সংশোধনের জন্য আবেদন আহ্বানের নির্দেশনা দেওয়া হয়েছে। এ কার্যক্রমের প্রচারে মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দিতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে এ তথ্য প্রচারের ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষদের তালিকায় নারী ভোটারের নাম অথবা নারীদের তালিকায় পুরুষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া ধর্মসংক্রান্ত তথ্যের ভুলসহ অন্য যেকোনো ধরনের ত্রুটি চিহ্নিত করে সংশোধন করতে হবে।

জ/শা


  বিষয়:   স্থানীয় সরকার নির্বাচন  ইসি 


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত