যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৩

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার ঠিক আগে চ্যাটসওয়ার্থ এলাকার লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি)।

2026-09-16T10:56:00+06:00
2026-09-16T10:56:00+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৩
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম 
যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৩
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার ঠিক আগে চ্যাটসওয়ার্থ এলাকার লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি)।

এলএএফডির এক মুখপাত্র বিবিসিকে জানান, হেলিকপ্টারটি দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

ঘটনাস্থলের ফুটেজে দুটি শিপিং কন্টেইনার ও কয়েকটি যানবাহনে আগুন জ্বলতে দেখা যায়। পরে দমকল বাহিনী জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

হেলিকপ্টারটি কে চালাচ্ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি সংবাদ সংগ্রহের হেলিকপ্টার ছিল। দুর্ঘটনার আগে এটি একটি মারাত্মক বাস দুর্ঘটনার ঘটনাস্থলের কাছাকাছি উড়ছিল।

এর আগে এলএএফডির ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান সিবিএসের স্থানীয় শাখাকে জানিয়েছিলেন, দুর্ঘটনার সময় হেলিকপ্টারের বাইরে থাকা একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার সময় হেলিকপ্টারের ভেতরে কতজন ছিলেন, সে বিষয়ে সিলভারম্যান সুনির্দিষ্ট তথ্য দেননি।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের নয়। দুর্ঘটনার তদন্তের নেতৃত্ব দেবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।


জ/রা




  বিষয়:   যুক্তরাষ্ট্র  হেলিকপ্টার  দুর্ঘটনা  নিহত 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]