ইরান ইস্যুতে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-12T12:08:11+06:00
2026-11-12T12:08:11+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ইরান ইস্যুতে নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১২:০৮ পিএম | ১২ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
ইসরায়েলে সরকার পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে সতর্কতা দিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেখা এক চিঠিতে তিনি নতুন সরকার দায়িত্ব গ্রহণের আগে বড় ধরনের ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আইজেনকোটের মতে, সরকার পরিবর্তনের মতো স্পর্শকাতর সময়ে বড় কোনো নিরাপত্তা অভিযান চালানোর সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বুধবার (১১ নভেম্বর) নেতানিয়াহুর কাছে পাঠানো চিঠিতে তিনি এ সতর্কবার্তা দেন। চিঠিতে আইজেনকোট বলেন, নতুন সরকার পার্লামেন্টের (নেসেট) আস্থা নিয়ে শপথ গ্রহণ না করা পর্যন্ত এমন কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যা পরবর্তী সময়ে বাস্তবায়ন করা সম্ভব।

তিনি লেখেন, ‘সংযম ও সতর্কতা দেখান। নতুন সরকার পার্লামেন্টের (নেসেট) আস্থা নিয়ে শপথ গ্রহণ করার আগ পর্যন্ত এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকুন, যেগুলো পরে নেওয়া সম্ভব।’

আইজেনকোট আরও উল্লেখ করেন, সরাসরি ও তাৎক্ষণিক কোনো হুমকি না থাকা সত্ত্বেও নিরাপত্তা বাহিনীকে বড় ধরনের সামরিক অভিযানে যুক্ত করা হলে তার পরিণতি ভয়াবহ হতে পারে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ইরানে নতুন করে হামলা চালানোর বিষয়ে আগ্রহী নেতানিয়াহু। তবে এমন অভিযানের বিরোধিতা করছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির। এ নিয়ে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

বর্তমানে নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু। উত্তরসূরি সরকার শপথ নেওয়ার আগপর্যন্ত সামরিক বাহিনীর ওপর তাঁর কর্তৃত্ব বহাল রয়েছে।

এ পরিস্থিতিতে ইসরায়েলে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং এ ধরনের সিদ্ধান্তের রাজনৈতিক জবাবদিহির বিষয়টি আলোচনায় এসেছে। বিশেষ করে সরকার পরিবর্তনের মধ্যবর্তী সময়ে বড় কোনো সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত কতটা যথাযথ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে আইজেনকোটের চিঠিতে সরাসরি ইরানের নাম উল্লেখ করা হয়নি। ইরানে সম্ভাব্য হামলার প্রসঙ্গটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এসেছে। উল্লেখ্য, আইজেনকোট বর্তমানে ইয়াশার পার্টির নেতা। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ৮ নভেম্বর তাঁকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দিয়েছেন। তথ্যসূত্র: দ্য জেরুজালেম পোস্ট।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত