ইন্দোনেশিয়ার নিখোঁজ জাহাজের ১০২ যাত্রীকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক

জাভা সাগরে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী জাহাজ থেকে একজনের মরদেহ ও ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, খারাপ আবহাওয়ার মুখে পড়া ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামক জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর একটি উদ্ধার অভিযান শুরু করা হয়। জাহাজটিতে মোট ২৪৩ জন যাত্রী ছিলেন। বাকি যাত্রীদের খোঁজে তল্লাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে।

2026-09-13T19:14:35+06:00
2026-09-13T19:14:35+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ার নিখোঁজ জাহাজের ১০২ যাত্রীকে জীবিত উদ্ধার
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৪ পিএম 
সংগৃহীত ছবি
জাভা সাগরে নিখোঁজ হওয়া ইন্দোনেশিয়ার একটি যাত্রীবাহী জাহাজ থেকে একজনের মরদেহ ও ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, খারাপ আবহাওয়ার মুখে পড়া ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামক জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর একটি উদ্ধার অভিযান শুরু করা হয়। জাহাজটিতে মোট ২৪৩ জন যাত্রী ছিলেন। বাকি যাত্রীদের খোঁজে তল্লাশি অভিযান এখনো অব্যাহত রয়েছে।
 
জাহাজটি সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তানের বানজারমাসিন শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে সর্বশেষ বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান ছিল বলে জানা গেছে।

উদ্ধারকারী জাহাজ ও একটি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি জাভা সাগরের ওই অঞ্চলের অন্য সব জাহাজকেও যাত্রীদের কোনো সন্ধান পাওয়া মাত্রই তা রিপোর্ট করার জন্য সতর্ক করা হয়েছে।

এর আগে গত মাসে মাদুরা দ্বীপের কাছে ইন্দোনেশিয়ার আরেকটি ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচজন মারা গিয়েছিলেন।

ইন্দোনেশিয়া একটি দ্বীপরাষ্ট্র, যেখানে ১৭ হাজারেরও বেশি দ্বীপ রয়েছে। সেগুলোতে যাতায়াতের অন্যতম মাধ্যম জাহাজ।

জ/বা

  বিষয়:   আন্তর্জাতিক  ইন্দোনেশিয়া  জাহাজ ডুবি  নিখোঁজ  উদ্ধার 

Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]