গোপালগঞ্জ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। কর্মসূচি বাস্তবায়ন করবে গোপালগঞ্জ পৌরসভা এবং সহযোগীতা করবে গোপালগঞ্জ সদর উপজেলা কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচি আজ শনিবার সারাদেশে ভার্চুয়ালী উদ্বোধন করার সময় গোপালগঞ্জে সংসদ সদস্যসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ স্বচ্ছতায়।
কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, জেলা বিএনপি আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, সিভিল সার্জন ডা. আবু সাইদ মো: ফারুক, জেলা বিএনপি নেতা মাহবুব আলী সোহেল, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাড.তৌফিকুল ইসলাম, শিকদার শহিদুল ইসলাম লেনিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবরের নেতৃত্বে।
এছাড়াও গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতাল এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ফগার মেসিন দিয়ে ওষুধ ছিটানো হয়েছে।
জ/বা