গুলশানে আ. লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-09-12T08:17:56+06:00
2026-09-12T08:17:56+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গুলশানে আ. লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:১৭ এএম | ১২ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাকা মহানগর উত্তরের আওতাধীন গুলশান থানা এনসিপির উদ্যোগে এ মশাল মিছিল বের করা হয়।

মিছিলটি গুলশান-২ মোড় থেকে শুরু হয়ে গুলশান-১-এর শ্যুটিং ক্লাব এলাকায় গিয়ে শেষ হয়। এতে গুলশান থানা এনসিপির নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে শুক্রবার দুপুরে গুলশান এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

আওয়ামী লীগের ওই ঝটিকা মিছিলের প্রতিবাদেই সন্ধ্যায় মশাল মিছিল বের করে এনসিপি।

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত