স্থায়ী কমিটি অকার্যকর না করার আহ্বান নাহিদ ইসলামের

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-10T21:26:36+06:00
2026-09-10T21:26:36+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
স্থায়ী কমিটি অকার্যকর না করার আহ্বান নাহিদ ইসলামের
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোকে কোনোভাবেই অকার্যকর করার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিরোধীদলের সংসদ সদস্য হিসেবে তারা কার্যকর স্থায়ী কমিটির মাধ্যমে সংসদে জবাবদিহিতা নিশ্চিত করতে চান। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, স্থায়ী কমিটিগুলো কার্যকরভাবে গঠিত না হলে বিরোধীদলের পক্ষে সেসব কমিটির অংশীদার হওয়া সম্ভব হবে না। কমিটিগুলো নিজেদের ইচ্ছামতো না গড়ে সংসদীয় কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় নিয়ে কার্যকরভাবে গঠন করার আহ্বান জানান তিনি।

স্থায়ী কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে নাহিদ বলেন, এর আগেও বিরোধীদলীয় নেতা ও উপনেতা এ বিষয়ে সংসদে কথা বলেছেন। জুলাই সনদ অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতি পদ বিরোধীদলকে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এসব বিষয় বাদ দিয়েও ১০ সদস্যের একটি স্থায়ী কমিটিতে বিরোধীদল থেকে তিনজন করে সদস্য রাখার দাবি জানানো হয়েছিল। তবে সরকারদলীয় চিফ হুইপ বা সরকারের পক্ষ থেকে ২৬ শতাংশ হিসাব অনুযায়ী সদস্য দেওয়ার কথা বলা হয়। সেই হিসাবে কোনো কমিটিতে তিনজন, আবার কোনো কমিটিতে দুজন বিরোধীদলীয় সদস্য রাখা হয়েছে।

নাহিদ অভিযোগ করেন, বিরোধীদলের পক্ষ থেকে কোন মন্ত্রণালয়ের কমিটিতে কতজন সদস্য রাখা হবে, সে অনুযায়ী একটি তালিকা দেওয়া হয়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকা তৈরির সময় সেই কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। এতে কয়েকটি মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটিতে বিরোধীদলের সদস্যসংখ্যায় অসঙ্গতি দেখা দিয়েছে। কোথাও কোথাও ভুল নামও এসেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিরোধীদলের সঙ্গে আলোচনা না করেই অনেক ক্ষেত্রে তাদের ইচ্ছামতো সদস্যদের বিভিন্ন কমিটিতে রাখা হয়েছে। কোনো কমিটিতে দুজন, আবার কোনো কমিটিতে তিনজন বিরোধীদলীয় সদস্য রাখা হয়েছে। এমনকি একটি মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটিতে বিরোধীদল থেকে চারজন সদস্য রাখা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, চলতি অধিবেশনে সবগুলো স্থায়ী কমিটি পাস করার বিষয়ে চিফ হুইপের কিছুটা তাড়াহুড়া ছিল। তবে পরবর্তী অধিবেশনে এসব কমিটির তালিকা ও গঠনপ্রক্রিয়ায় প্রয়োজনীয় সংশোধন আনার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান তিনি।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]