লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল

জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

প্রায় ৭ হাজার ৭০০ বার যুদ্ধ চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে লেবাননের সেনাবাহিনী। যুদ্ধ বন্ধ, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের লক্ষ্যে ওই সমঝোতা করা হয়েছিল।

2026-09-10T13:56:45+06:00
2026-09-10T13:56:45+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৬ পিএম 
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল
প্রায় ৭ হাজার ৭০০ বার যুদ্ধ চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে লেবাননের সেনাবাহিনী। যুদ্ধ বন্ধ, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের লক্ষ্যে ওই সমঝোতা করা হয়েছিল।

গতকাল বুধবার (০৯ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা আরও বেড়েছে। এতে দক্ষিণাঞ্চলের কাফর রেমান এলাকায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, দক্ষিণ লেবাননে চলমান হামলার সম্মুখসারির শহর জাওতার আল-ঘারবিয়েহতে প্রায় ৮৫ শতাংশ বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে। আরও ১৫ শতাংশ বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননের সেনাবাহিনীর ভাষ্য, ইসরায়েলের এসব কর্মকাণ্ড যুদ্ধবিরতি ঘিরে বিদ্যমান সমঝোতা ও ব্যবস্থাপনাকে হুমকির মুখে ফেলছে।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে আলজাজিরা।

সূত্র: আলজাজিরা

জ/রা

  বিষয়:   লেবানন  চুক্তি  লঙ্ঘন  ইসরায়েলি সেনা 

Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]