হংকংয়ে হলুদ গাউনে মেহজাবীন, ভক্তদের চোখে ‘হলুদ পরী’

বিনোদন ডেস্ক

ভ্রমণ

2026-09-09T21:51:44+06:00
2026-09-09T21:51:44+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
ভ্রমণ
হংকংয়ে হলুদ গাউনে মেহজাবীন, ভক্তদের চোখে ‘হলুদ পরী’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ পিএম 
সংগৃহীত ছবি
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ভ্রমণের নানা মুহূর্তও নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এবার অবকাশ যাপনে হংকং গিয়ে স্টাইলিশ উপস্থিতিতে নজর কেড়েছেন তিনি। শহরটির নান্দনিক পরিবেশে হলুদ গাউনে মেহজাবীনের বেশ কিছু ছবি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন মেহজাবীন। ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় প্রশংসার ঝড়। অনেকেই অভিনেত্রীর নতুন এই লুককে ভালোবেসে ‘হলুদ পরী’ বলে আখ্যা দিয়েছেন।

ছবিতে মেহজাবীনকে দেখা যায় উজ্জ্বল হলুদ রঙের স্লিভলেস হ্যাল্টার-নেক গাউনে। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে পরেছেন হলুদ হিল। চোখে রোদচশমা ও হাতে ছোট সাদা হ্যান্ডব্যাগ-সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে আভিজাত্য ও গ্ল্যামারের ছাপ।

ছবিগুলোর পেছনে দেখা গেছে হংকংয়ের পরিচিত বিভিন্ন স্থান ও দৃশ্য। কোথাও রয়েছে শহরের আইকনিক হংকং অবজারভেশন হুইল বা ফেরিস হুইল, আবার কোথাও দেখা গেছে ঐতিহ্যবাহী ‘মিস্টার সফটি’ আইসক্রিম ভ্যান। ভিক্টোরিয়া হারবারের পাশেও বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী।

হংকংয়ের মনোরম পরিবেশের সঙ্গে মেহজাবীনের প্রাণবন্ত উপস্থিতি এবং হলুদ পোশাক ছবিগুলোতে যোগ করেছে বাড়তি আকর্ষণ। স্বাভাবিকভাবেই ভ্রমণের এই লুক দ্রুত নজর কেড়েছে অনুরাগীদের।

ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভালোবাসার ইমোজির পাশাপাশি নানা প্রশংসায় ভাসিয়েছেন ভক্তরা। কেউ মুগ্ধ হয়েছেন তার সৌন্দর্যে, আবার কেউ প্রশংসা করেছেন ফ্যাশন সেন্সের। অনেকে তাকে ‘হলুদ পরী’ বলেও ভালোবাসা প্রকাশ করেছেন।

কাজের ব্যস্ততার ফাঁকে মেহজাবীনের হংকং ভ্রমণ ও স্টাইলিশ উপস্থিতি তাকে নতুন করে আলোচনায় এনেছে। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার কারণেও যে তিনি ভক্তদের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন, নতুন ছবিগুলো যেন তারই আরেকটি উদাহরণ।

জ/উ






Advertisement
Loading...
Loading...
ভ্রমণ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]