সড়ক অবরোধে সাজেকে পর্যটকদের জন্য নতুন স্কর্টের সময়সূচি

জবাবদিহি ডেস্ক

ভ্রমণ

2026-10-11T15:38:26+06:00
2026-10-11T15:38:26+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
ভ্রমণ
সড়ক অবরোধে সাজেকে পর্যটকদের জন্য নতুন স্কর্টের সময়সূচি
জবাবদিহি ডেস্ক
⏲ ৩:৩৮ পিএম | ১১ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
সড়ক অবরোধের কারণে রাঙ্গামাটির সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নিয়মিত দুইবারের পরিবর্তে আজ রোববার (১১ অক্টোবর) দুপুর ২টায় একবার সরকারি নিরাপত্তা স্কর্ট চলবে। এতে সাজেকে অবস্থানরত পর্যটকেরা ফিরতে পারবেন এবং নতুন পর্যটকেরাও সেখানে যেতে পারবেন বলে আশা করছে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি।

সমিতির দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক জানান, অবরোধের কারণে নিয়মিত দুইবারের বদলে দুপুর ২টায় একবার স্কর্ট পরিচালনা করা হবে। এর মাধ্যমে সাজেকে থাকা পর্যটকেরা ফিরতে পারবেন এবং নতুন পর্যটকেরা সেখানে যাওয়ার সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আজ রোববার সকাল থেকে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন’-এর ডাকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এতে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সাজেকে অবস্থানরত পর্যটকদের ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক-দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধকারীরা।

এর আগে গতকাল শনিবার (১০ অক্টোবর) বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেওয়া হয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত