মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-07T10:32:59+06:00
2026-09-07T10:32:59+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ এএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর আনাদুলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ২টার দিকে (১৮০০ জিএমটি) অবতরণের পর বোয়িং ৭৬৭-৩০০ মডেলের অ্যামাজনের কার্গো বিমানটি রানওয়ে থেকে ছিটকে যায়। বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মায়ামিতে অবতরণ করেছিল। রানওয়ে থেকে ছিটকে যাওয়ার পর বিমানটি একাধিক যানবাহনে ধাক্কা দেয়। একপর্যায়ে এতে আগুন ধরে যায়।

মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানান, ২১ এয়ারের ফ্লাইট ৭৫৯৮ রানওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সব পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

মায়ামি-ডেড ফায়ার রেসকিউ-এর প্রধান রে জাদাল্লাহ বলেন, দুর্ঘটনায় মোট ১০ জন জড়িত ছিলেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। অন্য দুজনকে স্থানীয় একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]