কানাডার নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা, বাড়ছে বাংলাদেশিদের উপস্থিতি

ভ্রমণ ডেস্ক

ভ্রমণ

2026-09-07T10:17:15+06:00
2026-09-07T10:17:15+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
ভ্রমণ
কানাডার নৈসর্গিক সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা, বাড়ছে বাংলাদেশিদের উপস্থিতি
ভ্রমণ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ এএম 
সংগৃহীত ছবি
পর্যটকদের পদচারণায় ক্রমেই মুখর হয়ে উঠছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। বিস্তীর্ণ পাহাড়, মহাসাগর, নায়াগ্রা জলপ্রপাত, লেক লুইস, ব্যানফ ন্যাশনাল পার্ক ও ‘থ্রি সিস্টার’খ্যাত রাজকীয় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে দেশটির বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভিড় বাড়ছে। এই পর্যটকদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও।

প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও বৈচিত্র্যে ভরপুর কানাডার প্রতিটি শহরই যেন আলাদা এক সৌন্দর্যের প্রতিচ্ছবি। শহরভেদে ভিন্ন ভিন্ন প্রাকৃতিক দৃশ্য ও পরিবেশ পর্যটকদের মুগ্ধ করছে।

কানাডার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র নায়াগ্রা জলপ্রপাত ও এর আশপাশের এলাকা। অন্যদিকে নবদম্পতিদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে লেক লুইস। হিমবাহ, স্বচ্ছ পানির লেক এবং চারপাশের পর্বতমালার অপূর্ব সমন্বয় হানিমুনে যোগ করছে ভিন্ন মাত্রা।

শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ, নারী-পুরুষ-সব বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে আলবার্টার ব্যানফ ন্যাশনাল পার্ক। পশ্চিমাঞ্চলের রাজকীয় রকি মাউন্টেইনের টারকোয়িজ সবুজ হ্রদ, বরফে ঢাকা পাহাড়ের চূড়া এবং তুষারস্রোতের মনোমুগ্ধকর দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করছে।

ক্যালগেরির সফটওয়্যার ইঞ্জিনিয়ার লুবনা জাহান বলেন, ‘করুণাময়ের এক অপূর্ব সংমিশ্রণ। জলপ্রপাত, চারপাশের পাহাড় আর পর্বতমালা মন ছুঁয়ে যায়।’

ক্যালগেরির কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট সংগীতশিল্পী সোহাগ হাসান বলেন, ‘প্রকৃতির সৌন্দর্যে নিজেকে যেন হারিয়ে ফেলেছি। প্রশান্তির জন্য এখানে না আসার কোনো বিকল্প নেই।’

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসা ক্যালগেরির প্রবাসী নাহিদ কামাল বলেন, ‘অপরূপ নৈসর্গিক সৌন্দর্যে মন হারিয়ে যায়। পরিবারের সবাইকে নিয়ে খুব উপভোগ করছি।’

জ/উ






Advertisement
Loading...
Loading...
ভ্রমণ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]