অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান আ. লীগের: শফিকুল আলম

রাজনীতি

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে যারা বিতর্কিত করতে চান, তাদের পুরো বয়ানই আওয়ামী লীগের বয়ান বলে মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ দিল্লিতে বসে কাজ করছে- বিষয়টি এমন নয়; বরং তারা জুলাইকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়।

2026-09-05T17:05:41+06:00
2026-09-05T17:05:41+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান আ. লীগের: শফিকুল আলম
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম 
অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান আ. লীগের: শফিকুল আলম
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে যারা বিতর্কিত করতে চান, তাদের পুরো বয়ানই আওয়ামী লীগের বয়ান বলে মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ দিল্লিতে বসে কাজ করছে- বিষয়টি এমন নয়; বরং তারা জুলাইকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, বাংলাদেশে ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে ভিন্নমতের প্রায় ৪০ জনকে হত্যা করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যক্তিকে বাসায় ডেকে জবাই করা হয়েছে, খানকায় জবাইয়ের ঘটনা ঘটেছে। বাউলদের ধরে ধরে চুল কেটে দেয়ার ঘটনাও ঘটেছে।

তিনি বলেন, বাংলাদেশ এখনও সত্যিকার অর্থে সংখ্যালঘুদের জন্য নিরাপদ একটি দেশে পরিণত হতে পারেনি। অতীতেও সেই জায়গায় পৌঁছানো যায়নি, বর্তমান সময়েও পুরোপুরি পৌঁছানো সম্ভব হয়নি।

সাবেক এই প্রেস সচিব বলেন, অনেকে অন্তর্বর্তী সরকারকে কটাক্ষ করে মজা পান। কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার ছিল না।

শফিকুল আলম বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, গণভোট নিয়ে তাদের ধারণা অত্যন্ত প্রখর।

জ/বা

  বিষয়:   রাজনীতি  অন্তর্বর্তী সরকার  আওয়ামী লীগ 

Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]