নো গ্যাস, নো বিল, নো সার্ভিস, নো ট্যাক্স: রুমিন ফারহানা

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-09-05T14:28:42+06:00
2026-09-05T14:28:42+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
নো গ্যাস, নো বিল, নো সার্ভিস, নো ট্যাক্স: রুমিন ফারহানা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৮ পিএম 
সংগৃহীত ছবি
গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘No gas no bill, No service no tax’-অর্থাৎ, গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যেও দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রুমিন ফারহানা।

জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি সংসদে বলেন, “গ্যাস আর বিদ্যুতের ব্যাপারে মানুষ বলে- দুষ্টু লোকেরা বলে, যদিও ভালো লোক না- ‘টুকু আসে টুকু যায়’। এই আসে, এই যায়; কতক্ষণ থাকে, তারা নাকি বুঝতে পারে না।”

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের এমন পরিস্থিতিতে নাগরিকদের ভোগান্তির বিষয়টি তুলে ধরতেই ফেসবুক পোস্টে রুমিন ফারহানা ‘গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়’-এই বক্তব্য তুলে ধরেছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]