বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-05T08:18:06+06:00
2026-09-05T08:53:42+06:00
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৮ এএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৮:৫৩ এএম
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১০
বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন। আজ শনিবার সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা গতকাল শুক্রবার দেশটির টেলিভিশন চ্যানেল নোটিসিয়াস বলিভিশনকে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের তথ্য জানান।

বিস্ফোরণের ঘটনায় নিহতের পাশাপাশি আহত ৫৮ জনের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। তবে বিস্ফোরণের কারণ বা সামরিক ঘাঁটিতে কীভাবে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে দেওয়া তথ্যে বিস্তারিত কিছু জানানো হয়নি। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, রয়টার্স

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]