জবাবদিহি ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-04T13:22:33+06:00
2026-09-04T13:22:33+06:00
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, বিচারের মুখে নারী শিক্ষিকা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:২২ পিএম 
১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের এক নারী শিক্ষিকার বিরুদ্ধে। আর এই অভিযোগেই তার বিচার শুরু হয়েছে। ৩০ বছর বয়সী ওই নারী শিক্ষিকা ব্রনওয়েন জেমসের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে পরে তার সঙ্গে যৌনসম্পর্কে জড়ান। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেমস।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ব্রিটেনের এক শরীরচর্চার শিক্ষিকা উইম্বলডন টেনিস দেখার সময় ১৬ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে যৌনসম্পর্কে জড়িয়েছিলেন বলে গত বুধবার আদালতে অভিযোগ করা হয়েছে। এমনকি তাদের একান্ত সময় ওই ছাত্রকে তাকে ‘মিস’ বলে ডাকতেও বলতেন বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর বয়সী ব্রনওয়েন জেমস ওই কিশোরের সঙ্গে প্রথমে ‘ঘনিষ্ঠ ও রসিকতাপূর্ণ’ সম্পর্ক তৈরি করেন। পরে স্ন্যাপচ্যাটে গোপনে ওই ছাত্রের সঙ্গে যোগাযোগ করে দেখা করার ব্যবস্থা করতেন বলেও অভিযোগ রয়েছে।

ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) পক্ষ থেকে আদালতে বলা হয়েছে, ওই কিশোরের দাবি, তারা যখন একান্তে থাকত, তখন শিক্ষিকা তাকে ‘মিস’ বলে ডাকতে বলতেন। সিপিএসের দাবি, উইল্টশায়ারের ওই শিক্ষিকা কিশোরটির সঙ্গে ‘যৌন সম্পর্কপূর্ণ’ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তিনি তাকে বলেছিলেন যে তিনি তাকে ‘ভালোবাসেন’ এবং তারা দুজন একসঙ্গে ‘অন্য কোথাও চলে যেতে’ চান।

দ্য সান জানিয়েছে, ইংল্যান্ডের সাউদাম্পটনের বিটার্ন পার্ক স্কুলে শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে কাজ করার সময় এসব ঘটনা ঘটে বলে অভিযোগ।

কৌঁসুলি এডওয়ার্ড কালভার আদালতকে বলেন, জেমস নিয়মিত ক্লাসের সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিতেন। তখনই ওই কিশোর প্রথম তার কাছে স্ন্যাপচ্যাটের অ্যাকাউন্টের নাম চায়। সীমা লঙ্ঘন করে করা ওই অনুরোধ তিনি প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন।

কালভার আদালতে বলেন, ‘স্ন্যাপচ্যাটে তাকে যুক্ত করার চেষ্টা সে প্রথমে প্রত্যাখ্যান করেছিল। পরে অবশ্য নিজেই তা করার সিদ্ধান্ত নেয়।’

কৌঁসুলিরা জানান, এরপর তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। একপর্যায়ে তারা দেখা করেন এবং গাড়িতে ঘনিষ্ঠ হন। অভিযোগ অনুযায়ী, পরে জেমসের বাড়িতে উইম্বলডন টেনিস দেখার সময়ও তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর তারা সুরক্ষা ছাড়াই যৌনসম্পর্কে জড়ান বলে অভিযোগ করা হয়েছে।

ওই কিশোর জানিয়েছে, শুরুতে তার কাছে এই সম্পর্কটি ‘ভালো’ মনে হয়েছিল। এখন সে বুঝতে পারছে, জেমস তাকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে নেয়ার জন্য প্রভাবিত করেছিলেন।

তবে জেমস এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং আদালতে লিখিত বক্তব্য দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

অন্যদিকে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মামলাটির বিচারকাজে থাকা জুরি সদস্যদের অব্যাহতি দেয়া হয়েছে। ফলে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিচার স্থগিত রয়েছে। ওই দিনই নতুন জুরি সদস্যদের দায়িত্ব দেয়ার কথা ছিল।

জ/রা




  বিষয়:   যুক্তরাজ্যে  নারী  ১৬ বছর বয়সী  ছাত্র 



Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]