ভাগলপুর শাখায় উত্তরা ব্যাংকের ‘বাংলা কিউআর মার্চেন্ট’ সেবার উদ্বোধন

জবাবদিহি ডেস্ক

অর্থনীতি

2026-09-03T02:26:44+06:00
2026-09-03T02:26:44+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
অর্থনীতি
ভাগলপুর শাখায় উত্তরা ব্যাংকের ‘বাংলা কিউআর মার্চেন্ট’ সেবার উদ্বোধন
জবাবদিহি ডেস্ক
⏲ ২:২৬ এএম | ৩ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে কিশোরগঞ্জের ভাগলপুর শাখায় ‘বাংলা কিউআর মার্চেন্ট’ সংযুক্তিকরণ সেবার উদ্বোধন করেছে উত্তরা ব্যাংক। সম্প্রতি শাখাটিতে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফিউল ইসলাম।

এ উদ্যোগের ফলে ব্যবসায়ীরা বাংলা কিউআরের আওতায় যুক্ত হয়ে গ্রাহকদের কাছ থেকে দ্রুত ও নিরাপদে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ময়মনসিংহ অঞ্চল) মোহাম্মদ ফখরুল আলমসহ ব্যাংকের গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত