টানা তৃতীয় দফায় দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-11-12T16:44:38+06:00
2026-11-12T16:44:38+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
অর্থনীতি
টানা তৃতীয় দফায় দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম
অর্থনীতি ডেস্ক
⏲ ৪:৪৪ পিএম | ১২ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
Advertisement
দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে গত দুই দিনে ২২ ক্যারেটের স্বর্ণের দাম কমেছে মোট ৪ হাজার ৯৫৭ টাকা। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। নতুন করে দাম কমানোর ফলে দুই দিনে এই মানের স্বর্ণের ভরিতে মোট ৪ হাজার ৯৫৭ টাকা কমল।

এ নিয়ে টানা তিন দফায় স্বর্ণের দাম কমাল সংগঠনটি। সব মিলিয়ে এই তিন দফায় প্রতি ভরিতে দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। এর আগে অবশ্য টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছিল মোট ১২ হাজার ৭২ টাকা।

এদিকে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত