জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-02T16:16:57+06:00
2026-09-02T16:16:57+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
গতানুগতিক প্রশিক্ষণ নয়, বাজারমুখী দক্ষতা গড়ার উদ্যোগ : সমাজকল্যাণ মন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৬ পিএম 
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, গতানুগতিক প্রশিক্ষণের বাইরে এসে কর্মসংস্থান ও বাজারের চাহিদাকে গুরুত্ব দেওয়া হবে। ভবিষ্যতে মাঠপর্যায়ের পারফরম্যান্স ও দক্ষতার মূল্যায়নের ভিত্তিতে সংশ্লিষ্ট সমিতি ও সংস্থাগুলোকে সরকারি সহায়তা দেওয়া হবে।

আজ বুধবার ঢাকার বাংলাদেশ শিশু একাডেমিতে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছেন। তাঁর লক্ষ্য ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে দেশের কল্যাণে কাজ করার মতো একটি সমাজ প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ধর্ম, বর্ণ, পাহাড়ি-সমতল ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে নাগরিকদের সমান অধিকার ও ন্যায্যতার ভিত্তিতে ফ্যামিলি কার্ড ইস্যু করা হচ্ছে। এর মাধ্যমে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে রাষ্ট্রীয় সহায়তা স্বচ্ছ, ন্যায়সংগত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরে সাধারণ অনুদানের তিনটি ক্যাটাগরিতে ৩ হাজার ১৮০টি সমিতিকে মোট ৮ কোটি ১৫ লাখ ২ হাজার ৬০০ টাকা, ঘূর্ণায়মান অনুদান হিসেবে ৪০ জেলার ৭০টি সমিতিকে ৩৫ লাখ টাকা এবং স্বেচ্ছাধীন অনুদান হিসেবে ২১ জেলার ৬৯টি সমিতিকে ২৩ লাখ ৯৪ হাজার ৩০০ টাকার চেক বিতরণ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদান বিতরণ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সদস্য মিজ এলিজা জামান। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শায়লা শার্মিন জামান এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহ্‌বুব।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]