ভ্রমন ডেস্ক

ভ্রমণ

2026-08-29T08:25:43+06:00
2026-08-29T08:25:43+06:00
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
বাংলা English
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
Advertisement
ভ্রমণ
৩.৫ লাখ রুপিতে পাঁচ মাসে ইউরোপ ভ্রমণ, সালোনির বাজেট কৌশল
ভ্রমন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৮:২৫ এএম 
দূরপাল্লার আন্তর্জাতিক ভ্রমণ মানেই বিপুল খরচ—এমন ধারণা অনেকের। তবে সেই ধারণাকে অনেকটাই বদলে দিয়েছেন তরুণ কনটেন্ট ক্রিয়েটর সালোনি গার্গ। মাত্র ৩.৫ লাখ ভারতীয় রুপি খরচে টানা পাঁচ মাস ইউরোপের বিভিন্ন দেশ ঘুরেছেন তিনি। ভ্রমণের পাশাপাশি খাবারের ক্ষেত্রেও পুষ্টিকর ও সুষম খাদ্যাভ্যাস বজায় রেখেছেন সালোনি।

তাঁর এই বাজেট ভ্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল খাবারের খরচ নিয়ন্ত্রণ। ইউরোপে হোটেল ও রেস্তোরাঁয় খাবারের ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় সালোনি বিকল্প কিছু পদ্ধতি অনুসরণ করেন।

খাবারের খরচ কমাতে সালোনির অন্যতম ভরসা ছিল ‘টু গুড টু গো’ মোবাইল অ্যাপ। অপচয় কমাতে ইউরোপে জনপ্রিয় এই অ্যাপের মাধ্যমে রেস্তোরাঁ, ক্যাফে, বেকারি ও গ্রোসারি শপের দিনের শেষে অবিক্রীত কিন্তু তাজা খাবার সাধারণ দামের তুলনায় অনেক কমে কেনা যায়।

ভ্রমণকারীরা নিজেদের অবস্থান অনুযায়ী অ্যাপে খাবার নির্বাচন করে নির্ধারিত সময়ে গিয়ে তা সংগ্রহ করতে পারেন। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন ও সুইজারল্যান্ডসহ ইউরোপের ১৭টি দেশে এই সুবিধা পাওয়া যায় বলে উল্লেখ করা হয়েছে।

খাবারের খরচ কমানোর আরেকটি কৌশল ছিল সুপরিচিত সুপারমার্কেট চেইন ‘লিডল’ থেকে কেনাকাটা। সালোনির মতে, রান্নার উপকরণের পাশাপাশি লিডলে হাই-প্রোটিন দই, শেক, পাউরুটি, পেস্ট ও তাজা ফলের জুসের মতো রেডি-টু-ইট খাবার প্রায় ০.৭ থেকে ১ ইউরোর মধ্যেই পাওয়া যায়।

কাছাকাছি লিডল না থাকলে স্থানীয় সাশ্রয়ী সুপারমার্কেট ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। এর মধ্যে অস্ট্রিয়ার ‘হোফার’ ও ‘পেনি’, বেলজিয়ামের ‘কোলরুয়েত’, ফ্রান্সের ‘ই.লেক্লার্ক’, ইতালির ‘ইউরোস্পিন’ এবং যুক্তরাজ্যের ‘আলডি’ ও ‘অ্যাসডা’ রয়েছে।

তবে খরচ কমানোর জন্য সব সময় নিজে রান্না করার পরামর্শ দেননি সালোনি। তাঁর মতে, ভ্রমণের অংশ হিসেবে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়াও গুরুত্বপূর্ণ। ইতালির মতো দেশে তুলনামূলক কম খরচে বাইরে খাওয়ার সুযোগ রয়েছে। সেখানে প্রায় ৫-৬ ইউরোতে পিজ্জা এবং ২-৩ ইউরোতে ঐতিহ্যবাহী জেলাতো পাওয়া যায়।

সালোনির পাঁচ মাসের ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা দেখাচ্ছে, পরিকল্পিতভাবে খাবার ও দৈনন্দিন খরচ নিয়ন্ত্রণ করতে পারলে তুলনামূলক সীমিত বাজেটেও দীর্ঘ আন্তর্জাতিক ভ্রমণ করা সম্ভব। সূত্র: এনডিটিভি

জ/উ





Advertisement
Loading...
Loading...
ভ্রমণ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]