আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-27T14:43:37+06:00
2026-08-27T14:43:37+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
দিল্লিতে বাড়িতে ছুরিকাঘাতে তরুণী মডেল খুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:৪৩ পিএম 
ভারতের দিল্লিতে নিজ বাড়িতে ছুরিকাঘাতে মুসকান (২১) নামে এক তরুণী নিহত হয়েছেন। পেশায় মডেল ও শিক্ষার্থী মুসকান বুধবার পশ্চিম দিল্লির তিলক নগর এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় তার জিম প্রশিক্ষকের ওপর সন্দেহ প্রকাশ করেছেন পরিবার ও পরিচিতজনেরা। ঘটনার পর থেকে ওই প্রশিক্ষক নিখোঁজ রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় মুসকান বাড়িতে একাই ছিলেন। হঠাৎ তার চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। পরে তারা কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুসকানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অভিষেক গুপ্ত সাংবাদিকদের বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের অংশ হিসেবে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

মুসকানের বন্ধু আমান জানান, তিন বোনের মধ্যে মুসকান ছিলেন সবার ছোট। ঘটনার খবর পেয়ে মুসকানের বড় বোন তাকে ফোন করে দ্রুত বাড়িতে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি মুসকানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

আমানের দাবি, মুসকানের জিম প্রশিক্ষক এর আগেও তাকে হয়রানি করেছিলেন। এ কারণে হত্যাকাণ্ডের পর ওই প্রশিক্ষকের ওপর সন্দেহ তৈরি হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং ঘটনায় কে জড়িত, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

ঘটনার পর তিলক নগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুসকানের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সূত্র: এনডিটিভি

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]