আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-18T13:37:05+06:00
2026-08-18T13:37:05+06:00
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
নারী সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প, হোয়াইট হাউসের কড়া আক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:৩৭ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সহকারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় সিএনএনের নারী সাংবাদিক ক্রিস্টেন হোম্সকে প্রকাশ্যে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। প্রশ্নের পর হোয়াইট হাউসের ‘র‍্যাপিড রেসপন্স’ টিম সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিককে আক্রমণ করে। পরে ট্রাম্পও তাকে ‘ফেক নিউজ’ বলে চুপ থাকতে বলেন।

ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্পের ৩৪ বছর বয়সী নির্বাহী সহকারী নাটালি হার্পকে নিয়ে ডেমোক্র্যাটিক এক আইনপ্রণেতার মন্তব্যের বিষয়ে প্রেসিডেন্টের প্রতিক্রিয়া জানতে চান ক্রিস্টেন হোম্স।

প্রশ্নটি করার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হোয়াইট হাউসের ‘র‍্যাপিড রেসপন্স’ টিম একটি ভিডিওর লিংক শেয়ার করে হোম্সকে উদ্দেশ করে মন্তব্য করে, ‘একদিন আপনার সন্তানরা আপনার এই নোংরা ও অমানবিক প্রশ্ন দেখতে পাবে।’

পোস্টে আরও বলা হয়, ‘হোয়াইট হাউসে প্রেসিডেন্ট একজন বীর লাইফগার্ডকে সংবর্ধনা দিচ্ছেন, আর তিনি (সাংবাদিক) এই সুযোগে প্রেসিডেন্ট ট্রাম্পের একজন কর্মী সম্পর্কে সস্তা আক্রমণ চালাচ্ছেন। এই ধরনের লোকগুলো একেবারে নিম্নমানের।’

এরপর উত্তর কোরিয়া নিয়ে প্রশ্ন করার সময় ট্রাম্পও হোম্সের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান। ৮০ বছর বয়সী রিপাবলিকান প্রেসিডেন্ট সাংবাদিককে বলেন, ‘আপনি একজন উচ্চবাচ্যকারী, চিৎকারকারী লোক। আপনি ফেক নিউজ, চুপ থাকুন।’

অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল সম্প্রতি প্রকাণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে যাওয়া একটি শিশুকে উদ্ধার করা এক কিশোর লাইফগার্ডকে সম্মান জানাতে। তবে ট্রাম্পের নিয়মিত রীতি অনুযায়ী, অনুষ্ঠানে মূল বিষয় ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়।

হোয়াইট হাউসের এমন আচরণের সমালোচনা করে সিএনএন এক বিবৃতিতে বলেছে, হোম্সের ওপর এ ধরনের ব্যক্তিগত আক্রমণ ‘প্রেসিডেন্টের পদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ একই সঙ্গে সংবাদমাধ্যমটি জানায়, ‘আমরা দৃঢ়ভাবে ক্রিস্টেনের পাশে দাঁড়াচ্ছি এবং এই আক্রমণের কঠোর ভাষায় প্রতিবাদ জানাচ্ছি।’

নাটালি হার্পকে ঘিরে আলোচনা অবশ্য নতুন নয়। গত জুলাইয়ে একটি গোপন এয়ার ফোর্স ওয়ান বিমান পরিবর্তনের সময় ট্রাম্পের সঙ্গে থাকা অল্পসংখ্যক বিশ্বস্ত সহকারীর মধ্যে অন্যতম ছিলেন তিনি। এরপর থেকেই ইন্টারনেট ও রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে নানা আলোচনা শুরু হয়।

সম্প্রতি ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর ও ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী জন ওসফ এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে নিয়ে অভিযোগ করেন। তার ভাষ্য, ট্রাম্প নিজের কাজ সঠিকভাবে না করে ‘তার বলরুম তৈরি করতে চান এবং নাটালির সঙ্গে ভ্রমণ করতে পছন্দ করেন।’

ওসফের মন্তব্যের জবাবে ট্রাম্প সিনেটরকে ‘পি-উই হারম্যানের মতো দেখতে’ বলে কটাক্ষ করেন। একই সঙ্গে হোয়াইট হাউসে ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত বলরুমের পক্ষে কথা বলেন। তবে নাটালি হার্পকে নিয়ে ওসফের অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ট্রাম্প।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]