পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-08-02T09:13:50+06:00
2026-08-02T09:13:50+06:00
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:১৩ এএম 
পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুর্ঘটনার সময় বিমানটি যাত্রীদের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নাজকা লাইনস প্রদর্শনে নিয়ে যাচ্ছিল।

পুলিশের মেজর হোর্হে আন্দ্রাদে জানান, নিহতদের মধ্যে ১১ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ছড়িয়ে পড়ায় কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

বিমানটি ইকা বিভাগের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল। তবে দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বিমানটি দর্শনীয় স্থান ভ্রমণসেবা প্রতিষ্ঠান এরোডিয়ানার বহরের একটি বিমান ছিল।

পেরুর দক্ষিণ উপকূলীয় মরুভূমি অঞ্চলে অবস্থিত নাজকা লাইনস ৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৫০০ খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত বিশাল আকৃতির জিওগ্লিফ হিসেবে পরিচিত। ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছে। পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে প্রায় ৪১ লাখ পর্যটক ভ্রমণ করেছেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]