আন্তর্জাতিক

2026-07-27T16:34:04+06:00
2026-07-27T16:34:04+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই ওয়াশিংটন সফরে নেতানিয়াহু
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:৩৪ পিএম 
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন।

ইসরায়েলের আরবি ভাষার সরকারি এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে, সফরকালে নেতানিয়াহু ও ট্রাম্প ইসরায়েল-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, পাশাপাশি উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এটি হবে নেতানিয়াহুর সপ্তম বৈঠক। ট্রাম্পের বর্তমান মেয়াদে অন্য যেকোনো বিশ্বনেতার তুলনায় তার সঙ্গেই সবচেয়ে বেশি বৈঠক করেছেন ইসরায়েলের এই প্রধানমন্ত্রী।

এর আগে, ২০২৪ সালের নভেম্বরে গাজা যুদ্ধ চলাকালে সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

এদিকে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যুদ্ধাপরাধের অভিযোগের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

জ/শা





  বিষয়:   নেতানিয়াহু  ডোনাল্ড ট্রাম্পে  আইসিসি 



Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]