নির্বাচন ও গণভোট নিয়ে বক্তব্য, সেমিনারে জামায়াত আমিরের দাবি

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-07-08T14:58:18+06:00
2026-07-08T14:58:18+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
নির্বাচন ও গণভোট নিয়ে বক্তব্য, সেমিনারে জামায়াত আমিরের দাবি
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:৫৮ পিএম 
নির্বাচন ও গণভোট নিয়ে বক্তব্য, সেমিনারে জামায়াত আমিরের দাবি
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলীয় জোটকে পরাজিত করা হয়েছে। একই সঙ্গে তিনি এ ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারের সম্পৃক্ততার অভিযোগও তোলেন।

বুধবার (৮ জুলাই) রাজধানীতে ‘গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের ফল মেনে নিলেও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, নতুন বা পুরোনো- কোনো ধরনের ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জুলাইকে অসম্মান করার মতো কোনো কর্মকাণ্ড বা শালীনতাবহির্ভূত আচরণ সহ্য করা হবে না।

সেমিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশে নতুন করে রক্তপাত এড়াতে হলে সরকারের উচিত গণভোটের রায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া।

জ/উ






Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]