আজ টাঙ্গাইলে এনসিপির ‌‘জুলাই পদযাত্রা’

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-07-07T17:55:50+06:00
2026-07-07T17:55:50+06:00
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
আজ টাঙ্গাইলে এনসিপির ‌‘জুলাই পদযাত্রা’
নিউজ ডেস্ক
⏲ ৫:৫৫ পিএম | ৭ জুলাই, ২০২৬ | মঙ্গলবার
আজ টাঙ্গাইলে এনসিপির ‌‘জুলাই পদযাত্রা’
দেশব্যাপী 'জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় টাঙ্গাইলের সখীপুরে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

পদযাত্রায় আরও যোগ দেবেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ শীর্ষ নেতারা। এরপর সন্ধ্যা ৬টায় সদর পৌরসভায় পদযাত্রা ও সমাবেশ করবে দলটি। তারপর আগামীকাল বুধবার (৮ জুলাই) টাঙ্গাইলের কালিহাতি ও ভূঞাপুরে পদযাত্রা করার কথা রয়েছে।

এর আগে, গতকাল সোমবার (৬ জুলাই) গাজীপুরের কালীগঞ্জ থেকে শুরু হয় দলটির জুলাই পদযাত্রা। পরে সাভারের সমাবেশে বক্তব্য রাখার সময় হাতবোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন।

হামলার বিচার দাবিতে সাভার মডেল থানা ঘেরাও করেন এনসিপি নেতাকর্মীরা। সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাসে এ কর্মসূচি থেকে সরে আসেন তারা। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলা ও সরকারি দলের দিকে আঙ্গুল তোলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত