‘ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি’: নাহিদ ইসলাম

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-07T20:07:11+06:00
2026-11-07T20:07:11+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
‘ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি’: নাহিদ ইসলাম
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:০৭ পিএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
ডিসেম্বরে কেউ দেশে আসতে চাইলে তা মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আগেরবার ছাত্র-জনতা অনেক উদারতা দেখিয়েছে। শহীদ ওসমান হাদির মতো শত্রুর সঙ্গেও ইনসাফ দেখিয়েছি। এবার আর সেই পথ অনুসরণ করা হবে না। আপাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য আমরা প্রস্তুত আছি।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আয়োজনে অনুষ্ঠিত এ নবীনবরণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসুদসহ দলটির এবং ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা।

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত