নিউজ ডেস্ক

আন্তর্জাতিক

2026-07-05T19:08:16+06:00
2026-07-05T19:08:16+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
৫ মাস পর ইরান ও কাতারের সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:০৮ পিএম 
প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য আবার শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। রোববার (৫ জুলাই) এক বিবৃতিতে দোহায় ইরানের বাণিজ্যিক প্রতিনিধি আব্বাস আবদোলখানি এ তথ্য জানায়। খবর রয়টার্সের। 

আব্বাস আবদোলখানি বলেন, ইরানের দাইর বন্দর ও কাতারের আল রুওয়াইস বন্দরের মধ্যে শিপিং আবার চালু হয়েছে। এটি ইরান দূতাবাস ও কাতারি কর্তৃপক্ষের সমন্বয়ের মাধ্যমে সম্ভব হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে এই বাণিজ্য রুটটি প্রায় পাঁচ মাস বন্ধ ছিল।

একটি অন্তর্বর্তী চুক্তির আওতায় গত মাসে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংঘাত শেষ হওয়ার ঘোষণা আসে এবং উপসাগরীয় অঞ্চলে পূর্বের মতো সামুদ্রিক চলাচল ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। তবে উপসাগরে প্রবেশ ও প্রস্থান এখনো পুরোপুরি নিষ্পত্তি হয়নি।

ভৌগোলিকভাবে বিপরীত অবস্থানে থাকা এই দুই বন্দর মূলত আঞ্চলিক বাণিজ্যের জন্য ব্যবহৃত হয়। যুদ্ধ চলাকালে দাইর বন্দর একাধিকবার হামলার শিকার হয়।

এদিকে জুনের শেষ দিকে ইরানের ট্রেড প্রমোশন অর্গানাইজেশনের এক কর্মকর্তা জানান, সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে ইরানি পণ্য ছাড় দেওয়া শুরু হয়েছে, যা উপসাগরীয় অঞ্চলে ধীরে ধীরে বাণিজ্য স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

জ/উ





Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]