পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-28T14:53:28+06:00
2026-06-28T14:53:28+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
পাঁচবিবিতে গ্রাম পুলিশের বাড়ীতে গাঁজার চাষ, গ্রেফতার-২
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:৫৩ পিএম 
জয়পুরহাটের পাঁচবিবিতে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে গ্রাম পুলিশের বাড়ী থেকে তাজা গাঁজার গাছ ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পূর্ব উচনা ও বালিঘাটা ইউনিয়নের পুটার বিল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার পূর্ব উচনা গ্রামের মৃত নফের উদ্দিনের পুত্র গ্রাম পুলিশ আমিন উদ্দিন (৪২) ও বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামের মৃত মনসুর আলীর পুত্র লিটন(২৫)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, জেলা পুলিশ সুপার সাহনাজ বেগমের দিক নির্দশনায় উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসাবে গ্রাম পুলিশ আমিনের বাড়ীতে গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালিয়ে ১টি তাজা গাঁজার গাছ  উদ্ধার করা হয়।

অপরদিকে সন্ধ্যায় পৃথক অপর এক অভিযান চালিয়ে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পুটারিল গ্রামে লিটনের বাড়ীতে অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে আটক করা হয়। এ ব্যাপারে থানায় পৃথক দুটি মাদক মামলা রুজ্জু করে  তাদের কোট হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

জ/উ





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]