আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-06-27T12:02:13+06:00
2026-06-27T12:02:13+06:00
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:০২ পিএম 
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৯২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান।

ধারণা করা হচ্ছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি লা গুয়াইরা শহরে অন্তত আড়াইশ ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুর্গত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক সহায়তাও পৌঁছাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তুরস্ক, সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশ সহায়তার হাত বাড়িয়েছে।

গত বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এর মধ্যে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫।

জ/উ






Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]