ফ্রান্সে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-10-20T15:58:11+06:00
2026-10-20T15:58:11+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ফ্রান্সে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৩:৫৮ পিএম | ২০ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে চলমান বিক্ষোভ সহিংসতা ও লুটপাটে রূপ নিয়েছে। গত কয়েক দিন ধরে প্যারিসসহ বিভিন্ন এলাকায় চলা অস্থিরতার প্রভাব পড়েছে ফুটবল অঙ্গনেও। রাজধানীর একটি দোকান থেকে লিওনেল মেসির স্বাক্ষর করা বার্সেলোনার জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড চুরির ঘটনা সামনে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত একটি দোকান থেকে দুজন ব্যক্তি মেসির স্মৃতিচিহ্ন নিয়ে যাচ্ছেন। জার্সি ও আর্মব্যান্ড দুটিতেই আর্জেন্টাইন এই তারকার স্বাক্ষর ছিল বলে জানা গেছে।

প্যালেস দে লা রিপাবলিকের কাছে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ভিডিওতে মুখোশ পরা এক ব্যক্তিকে ক্যামেরার সামনে মেসির ওই দুটি স্মৃতিচিহ্ন প্রদর্শন করতে দেখা যায়। স্মৃতিচিহ্ন দুটির আর্থিক মূল্যের পাশাপাশি ফুটবলপ্রেমীদের কাছে আবেগগত গুরুত্বও রয়েছে।

এমন এক সময়ে এ ঘটনা ঘটল, যখন মেসির সাবেক দুই ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বার্সেলোনা প্যারিসে মুখোমুখি হচ্ছে। আর্জেন্টাইন তারকা তাঁর ফুটবল ক্যারিয়ারে দুই ক্লাবের হয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এদিকে, ফ্রান্সে চলমান বিক্ষোভে সহিংসতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত রোববার পর্যন্ত ২ হাজার ৩৯৭ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের হামলায় ৯৯৭ জন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। এ ছাড়া প্রায় ১ হাজার ৫০০টি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও স্কুলশিক্ষা সংস্কারের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন শনিবার দেশজুড়ে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করে। একপর্যায়ে বিক্ষোভের সঙ্গে সহিংসতা ও লুটপাট ছড়িয়ে পড়ায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত