তিন বছর ভর্তি বন্ধ, ১১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের উদ্যোগ

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-10-20T16:37:34+06:00
2026-10-20T16:37:34+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
Advertisement
শিক্ষা
তিন বছর ভর্তি বন্ধ, ১১২ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের উদ্যোগ
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৩৭ পিএম | ২০ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না করায় দেশের ১১২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন ও ভর্তি কার্যক্রম বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। এ বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) বোর্ডের পৃথক দুটি তাগিদপত্রে এ তথ্য জানানো হয়। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী ৮৬টি প্রতিষ্ঠান এবং এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রম পরিচালনাকারী ২৬টি প্রতিষ্ঠান।

তাগিদপত্রে বলা হয়েছে, বোর্ডের অধীন এসব প্রতিষ্ঠান গত তিন বছর ধরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি। অথচ পাঠদানের অনুমোদনের শর্ত অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে পরপর তিন বছর শিক্ষার্থী ভর্তি না হলে ওই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিলযোগ্য।

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২০-এর বিধি ৫.৪ অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল করতে পারে।

নীতিমালায় প্রতিষ্ঠানের ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি এবং পাঠদানের অনুমোদনের সময় আরোপিত অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণের বাধ্যবাধকতা রয়েছে।

তাগিদপত্রে আরও বলা হয়েছে, তিন বছর ধরে শিক্ষার্থী ভর্তি না করায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত করা এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না কেন-সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, এর আগে আরও দুই দফায় এসব প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল।

প্রতিষ্ঠানের তালিকা

- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী ৮৬টি প্রতিষ্ঠানের তালিকা : মূল প্রতিবেদনে উল্লেখিত সংযুক্ত তালিকা দেখুন।

- এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রম পরিচালনাকারী ২৬টি প্রতিষ্ঠানের তালিকা : মূল প্রতিবেদনে উল্লেখিত সংযুক্ত তালিকা দেখুন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত