অনলাইন ডেস্ক

ফিচার

2026-05-20T17:38:22+06:00
2026-05-20T17:38:22+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
ফিচার
বড় পর্দায় ফ্রিতে দেখা যাবে সালমান-শাবনূরের সিনেমা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:৩৮ পিএম 
নব্বইয়ের দশকের জনপ্রিয় বাংলা চলচ্চিত্র ‘তোমাকে চাই’ এবার বড় পর্দায় বিনা মূল্যে উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা। 

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নিয়মিত সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে আগামী ২১ মে সন্ধ্যা ৬টায় ছবিটির উন্মুক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে।

বাংলাদেশ ফিল্ম আর্কাইভ সূত্রে জানা গেছে, বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য নতুন প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছে দিতে নিয়মিতভাবে এমন আয়োজন করা হচ্ছে। 

আর্কাইভের আধুনিক প্রজেকশন হলে প্রতি সপ্তাহে পুরোনো, দুর্লভ ও জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শন করা হয়, যা দর্শকরা সম্পূর্ণ বিনা মূল্যে উপভোগ করতে পারেন।

১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি পরিচালনা করেন মতিন রহমান। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেন সালমান শাহ ও শাবনূর।

এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আনোয়ারা ও রীনা খান। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং নব্বইয়ের দশকের রোমান্টিক বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত কাজ হিসেবে পরিচিতি পায়।

জ/উ





Loading...
Loading...
ফিচার - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]