আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির ৬ সদস্যের সার্চ কমিটি গঠন

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-05-11T10:51:38+06:00
2026-05-11T10:51:38+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির ৬ সদস্যের সার্চ কমিটি গঠন
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১০:৫১ এএম 
আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির ৬ সদস্যের সার্চ কমিটি গঠন
রাজনৈতিক গুণগত মান বজায় রাখতে এবং দলীয় পরিধি বাড়াতে কঠোর অবস্থানে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত মাস থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক যোগদানের মুখে এবার যোগ্য নেতৃত্ব বাছাইয়ে গুরুত্ব দিচ্ছে দলটি। এরই ধারাবাহিকতায় ছয় সদস্যের উচ্চপর্যায়ের এক ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে।

গতকাল রোববার (১০ মে) এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়। এনসিপি জানিয়েছে, দলের সম্প্রসারণ ও বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনাই হবে এই শক্তিশালী কমিটির মূল লক্ষ্য।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এনসিপির সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদানের ক্ষেত্রে যাচাই-বাছাই, মূল্যায়নপূর্বক যোগদান কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব পালনের লক্ষ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করা হয়েছে।’

সার্চ কমিটিতে আছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

জ/উ





Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]