গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ স্বৈরাচার মুক্ত হবে না : জামায়াত আমির

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-04-25T17:33:08+06:00
2026-04-25T17:33:08+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
রাজনীতি
গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ স্বৈরাচার মুক্ত হবে না : জামায়াত আমির
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৩৩ পিএম 
গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ স্বৈরাচার মুক্ত হবে না : জামায়াত আমির
গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সত্যিকার অর্থে স্বৈরাচার মুক্ত হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। 

জামায়াত আমির বলেন, সম্প্রতি দুইটা ভোট একসাথে হলো, একটা ভোটের রায় বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল)'র পক্ষে যাওয়ায় তারা মেনে নিলেন। অপরদিকে, আরেকটা ভোটে মানুষ ৭০ শতাংশ হ্যাঁ দিলেও বিএনপি তা মানেন না। ওই ৭০ শতাংশের রায় যেদিন বাস্তবায়ন হবে বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরাতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে।


তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি গণভোটে হ্যাঁ দিয়ে থাকেন, তবে তা সংস্কারের পক্ষে অবস্থান নির্দেশ করে। কিন্তু সেই সংস্কার বাস্তবায়নে অনীহা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। 

শফিকুর রহমান আরও বলেন, নেত্রকোণায় সংসদ সদস্য মাসুম মোস্তফা এবং ডাকসু নেতাদের ওপর হামলা স্পষ্ট করে যে বিএনপি ফ্যাসিবাদের দিকে হাঁটছে। এছাড়া সরকার জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি সুবিধাভোগী হলেও জুলাই শহীদদের নিয়ে সরকারের কোনো কর্মসূচি দেখা যায়না। 

জ/উ





Advertisement
Loading...
Loading...
রাজনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]