দুবাইয়ে ট্রাম্প ঘনিষ্ঠ ধনকুবের ল্যারি এলিসনের প্রতিষ্ঠানে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-04T11:12:57+06:00
2026-04-04T11:12:57+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
দুবাইয়ে ট্রাম্প ঘনিষ্ঠ ধনকুবের ল্যারি এলিসনের প্রতিষ্ঠানে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১১:১২ এএম | ৪ এপ্রিল, ২০২৬ | শনিবার
দুবাইয়ে ট্রাম্প ঘনিষ্ঠ ধনকুবের ল্যারি এলিসনের প্রতিষ্ঠানে হামলা
Advertisement
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ট্রাম্প ঘনিষ্ঠ ধনকুবের ল্যারি এলিসনের প্রতিষ্ঠানে হামলা হয়েছে। দেশটিতে অবস্থিত প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের ভবনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস।

দুবাই মিডিয়া অফিস জানায়, মেরিনা এলাকার ওরাকল ভবনের ওপরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোথাও আগুন বা কাঠামোগত ক্ষতির খবর মেলেনি।

এর আগে চলতি সপ্তাহের শুরুতেও ওরাকল করপোরেশনের কার্যালয়ে ইরান হামলা চালিয়েছে বলে গুঞ্জন চাউর হয়েছিল। তবে আরব আমিরাত কর্তৃপক্ষ তা অস্বীকার করে। দুবাই মিডিয়া অফিস সে সময় এক বিবৃতিতে জানায়, এসব ভুয়া খবর। এর কোনও বাস্তব ভিত্তি নেই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। সম্প্রতি ওরাকলসহ একাধিক মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছিল ইরান। এরপরই এই হামলার ঘটনা ঘটল।


দুবাই শহরের একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত মেরিনা এলাকা। সেখানে দুবাই মেরিনা শপিং মলসহ বেশকিছু আকর্ষণীয় স্থান রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান। এর মধ্যে আরব আমিরাতের দুবাই, আবুধাবির মতো শহরগুলোকে লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ওরাকল ভবনে হামলার আগে শুক্রবার আবুধাবির হাবশান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়। হামলায় দেশটির বৃহত্তম এই প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: গালফ নিউজ

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত