একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-04-04T09:41:42+06:00
2026-04-04T14:55:19+06:00
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:৪১ এএম | ৪ এপ্রিল, ২০২৬ | শনিবার
একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের
Advertisement
একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান, তিনটি ড্রোন ও দুটি মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। শুক্রবার এসব অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম ভূপাতিত করা হয় এবং দিনটিকে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জনসংযোগ শাখা বিভিন্ন প্রদেশে সংঘটিত একাধিক সফল প্রতিরোধ অভিযানের বিস্তারিত তুলে ধরে। বিবৃতিতে বলা হয়, আইআরজিসির অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স খোমেইন ও জানজান আকাশসীমায় দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত ও ধ্বংস করেছে। এছাড়া ইসফাহানের আকাশে দুটি এমকিউ-৯ অ্যাটাক ড্রোন ভূপাতিত করা হয়েছে। পাশাপাশি বুশেহরের আকাশে একটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে।

আইআরজিসি জানায়, এসব প্রতিরোধ অভিযান নতুন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়েছে। এদিকে একটি পৃথক ও গুরুত্বপূর্ণ অভিযানে আইআরজিসির অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স ইরানে মধ্যাঞ্চলে একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে সমর্থ হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত ভূপাতিত সেই বিমানের পাইলটের সন্ধান চলছিল। তবে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিরাপদে ইজেক্ট করতে ব্যর্থ হয়েছেন।

একই দিনে ইরানের সেনাবাহিনী জানায়, দেশটির সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালির নিকটবর্তী দক্ষিণাঞ্চলীয় জলসীমায় একটি মার্কিন এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সেনাবাহিনী জানায়, বিমানটি ‘আর্মি এয়ার ডিফেন্স ফোর্সের সিস্টেম দ্বারা শনাক্ত ও আঘাতপ্রাপ্ত হয়। পরে সেটি পারস্য উপসাগরের পানিতে বিধ্বস্ত হয়’। সূত্র: প্রেস টিভি

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত