নিউজ ডেস্ক

অন্যান্য

2026-04-02T09:59:31+06:00
2026-04-02T09:59:31+06:00
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Advertisement
অন্যান্য
তেলবাহী ট্রেন লাইনচ্যুত; ১৩ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ এএম 
হবিগঞ্জের মনতলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলভর্তি ট্রেনের ৫টি ওয়াগন ও একটি গার্ডব্রেক লাইনচ্যুতির ঘটনায় ১২ ঘণ্টা ধরে বন্ধ সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ।

বুধবার (১ এপ্রিল) রাত থেকেই চলছে লাইনচ্যুত ওয়াগন ও গার্ডব্রেক উদ্ধারের কার্যক্রম। ঘটনাস্থলে কাজ করছে উদ্ধারকারী রিলিফ ট্রেন।

এরইমধ্যে বাতিল করা হয়েছে সিলেট থেকে ঢাকাগামী 'উপবন এক্সপ্রেস' ও 'কালনী এক্সপ্রেস' এবং চট্টগ্রামগামী 'উদয়ন এক্সপ্রেস'-এর যাত্রা।


বুধবার সোয়া ৯টার দিকে তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছালে পাঁচটি ওয়াগন ও একটি গার্ডব্রেক লাইনচ্যুত হয়। এ সময় ওয়াগনগুলো থেকে তেল পড়া শুরু হলে আশপাশের লোকজন তেল সংগ্রহ শুরু করে। পরে ঘটনাস্থলে গিয়ে লুটকৃত তেল জব্দ করে বিজিবি।

জ/উ





Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]